Sunan an Nasai
3114
Sahih+2

শু'আয়ব ইবন ইউসুফ (রহঃ) ... হুসায়ন ইবন লাজলাজ (রহঃ) সূত্রে আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিমের নাকের ছিদ্রে আল্লাহর রাস্তার ধূলা এবং জাহান্নামের ধোঁয়া একত্রিত হবে না। আর কোন মুসলিমের অন্তর আল্লাহর প্রতি ঈমান ও কৃপণতা একত্রিত হবে না।

SahihAbu Ghuddah
SahihAl-Albani