1172.01
সাহ্ল ইবনু উসমান (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৪৯, ইসলামীক সেন্টার)
সাহ্ল ইবনু উসমান (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাযান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৪৯, ইসলামীক সেন্টার)
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, সাহল ইবনু উসমান, আবূ বাকর ইবনু শায়বাহ ও আবূ কুরায়ব (রহঃ) ..... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশ দিন ইতিকাফ করতেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫০, ইসলামীক সেন্টার)
কুতায়বাহ ইবনু সাঈদ (রহঃ).... আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্ব পর্যন্ত রমযানের শেষ দশকেই ইতিকাফ করতেন। তার ইন্তিকালের পর তার সহধর্মিণীগণও ইতিকাফ করতেন। (ইসলামিক ফাউন্ডেশন ২৬৫১, ইসলামীক সেন্টার)