Muwatta Malik
1761
Mauquf Sahih

রেওয়ায়ত ৭. ইয়াহইয়া ইবনে সাঈদ (রহঃ) বলেন, এক ব্যক্তি আবদুল্লাহ ইবনে উমরকে এই বলিয়া সালাম করিল, "আসসালামু আলাইকা ওয়া রাহমতুল্লাহি ওয়া বরকাতুহু ওয়াল গাদিয়াতু ওয়ার রায়হাতু।" (অর্থাৎ আপনার উপর শান্তি হউক, আল্লাহর রহমত এবং বরকতসমূহ ও সকালে-বিকালে আগত ও বিগত নিয়ামতরাশি)। এতদুত্তরে আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) বলিলেন, “ওয়া আলাইকা আলফান” (অর্থাৎ তোমার উপর ইহার এক হাজার গুণ)। তিনি উহাকে (অর্থাৎ সেই ব্যক্তির দেয়া সালামকে) খারাপ মনে করিয়াছিলেন।”