Sahih al Bukhari
2719

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আনসারগণ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বললেন, ‘আমাদের ও আমাদের (মুহাজির) ভাইদের মধ্যে খেজুর গাছ বণ্টন করে দিন।’ তিনি বললেন, না। তখন তাঁরা বললেন, ‘তোমরা আমাদের শ্রমে সাহায্য করবে আর তোমাদের আমরা ফলের অংশ দিব।’ তারা [মুহাজিরগণ (রাঃ)] বললেন, আমরা শুনলাম ও মেনে নিলাম।’ (২৩২৫) (আধুনিক প্রকাশনীঃ ২৫২০, ইসলামিক ফাউন্ডেশনঃ)